সালাত সিরিজঃ অযুর ফজিলত

১) অজু আল্লাহর ভালোবাসার কারণঃ

আল্লাহ তাআলা বলেন,

"নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।" [সূরা আল বাকারা : ২২২]


২) অজু উম্মতে মুহাম্মাদীর আলামত; যেহেতু তারা কেয়ামতের দিবসে উজ্জ্বল অঙ্গ নিয়ে উপস্থিত হবেঃ

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘কেয়ামতের দিন আমার উম্মত অজুর অঙ্গগুলো উজ্জ্বল ঝলমলে অবস্থা নিয়ে উপস্থিত হবে। কাজেই তোমাদের যে এগুলো দীর্ঘ করতে চায় সে যেন তা করে নেয়।’ (বর্ণনায় বুখারী ও মুসলিম।)

  

৩) অজু গুনাহ ও পাপ মিটিয়ে দেয়ঃ

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘যে অজু করে এবং সুন্দরভাবে অজু করে তার শরীর থেকে পাপসমূহ বের হয়ে যায়। এমনকি নখের নীচ থেকেও বের হয়ে যায়।’ (বর্ণনায় মুসলিম। )

 

৪) মর্যাদা বেড়ে যাওয়াঃ

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘আমি কি তোমাদের এমন বিষয় সম্পর্কে খবর দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দেন ও মর্যাদা বৃদ্ধি করেন?

তারা বললেন,

' অবশ্যই বলবেন ইয়া রাসূলাল্লাহ!'

তিনি বললেন,

‘কষ্ট সত্ত্বেও অজু পূর্ণভাবে করা, মসজিদের দিকে বার বার পদচালনা করা, সালাতের পর সালাতের জন্য অপেক্ষা করা। এটা হলো রিবাত।’(বর্ণনায় মুসলিম।)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url