কারা নামায পড়ে না???

তখন সম্ভবত মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ি..
একদিন রাতে ফেসবুক চালাচ্ছিলাম..
হঠাৎ ফেসবুকে সবার জীবন বদলে দেয়ার মতো এই পোস্টটি পড়েছিলাম..

পাকিস্তান বা আফগানিস্তানের কোন একটা স্কুলে টিচার ছাত্রদের প্রশ্ন করেছিলেন... 
.
কারা নামায পড়ে না? 
.
.
প্রথম জন উত্তর দিল - যে ব্যক্তি মারা গিয়েছে।
দ্বিতীয় জন উত্তর দিল - যে ব্যক্তি নামায পড়তে পারে না।
তৃতীয় জন খুব সুন্দর উত্তর দিয়েছে যেটা টিচারের চিন্তা বাড়িয়ে দিল! উত্তরটি হলো - যে ব্যক্তি অমুসলিম, সে নামায পড়ে না।
.
এবার টিচার চিন্তায় পড়ে গেলেন - 

"এর মাঝে আমি কোনটিতে আছি?
আমি কি মারা গিয়েছি?
আমি কি অমুসলিম?
আমি কি নামায পড়তে পারি না?"

আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করার পরও নামাজ পড়ি না, চলুন তারাও ভাবি।

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে আর উচ্চতর গণিত কষতে কষতে, চাকরি, জব, বিজনেস , সংসার এসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে যৌবনের হিসেবে বসে দেখি, আমলনামায় আমলের পাল্লার অবস্থা খুব'ই শোচনীয়।

অথচ রাসূল (সাঃ) বলেন, "যে যুবক-যুবতী যৌবনে আল্লাহ'র ইবাদতে লিপ্ত থাকবে, আল্লাহ তায়ালা তাকে আরশে পাকের ছায়াতলে আশ্রয় দান করবেন।" 
[সহীহ্ বুখারীঃ৬৮০৬]

আমরা -কি করছি ভরা যৌবনে?

প্রিয় দ্বীনী মুহতারাম,, আসুন আমরা আজ থেকেই সকল পাপ, হারাম, খারাপ কাজ,,গুনাহ থেকে তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং নিজেকে একজন দ্বীনদার practicing আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলি....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url