মসজিদে কিভাবে সময় কাটাবো???

মসজিদে এই তিন কাজে সময় কাটানো উচিত। 

হযরত আনাস রা.থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-

إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ

অর্থাৎ মসজিদ প্রসাব,নাপাকী ও আবর্জনার উপযুক্ত নয়। বরং মসজিদ হল 
১-আল্লাহ তাআলার যিকিরের জন্য, 
২-সালাতের জন্য, 
৩-কুরআন তেলাওয়াতের জন্য। 
(মুসলিম শরীফ হাদীস নং-২৮৫
মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদীস-৩০৩৩) 

মসজিদে উপরে তিনটি আমলকেই গুরুত্ব দেওয়া দরকার। দুনিয়াবি কথা থেকে বেচেঁ থাকাই নিরাপদ। 

মসজিদে দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকা। 
عن أنس بن مالك
قال رسول الله صلى الله عليه وسلم
 يَأتي على النّاسِ زَمانٌ يَتحَلَّقُونَ في مَساجِدِهم، ولَيْسَ هِمَّتُهم إلّا الدُّنْيا، ليْسَ للهِ فيهم حاجةٌ، فلا تُجالِسوهم
المستدرك على الصحيحين ٨١٢٩
صحيح الإسناد
মানুষের মাঝে এমন একটা সময় আসবে যখন তারা মসজিদে একমাত্র দুনিয়াবী স্বার্থে গোল মিটিং করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো আগ্রহ নেই, অতএব তোমরা তাদের সাথে উঠাবসা করো না।
আল মুসতাদরাক-৮১২৯
সনদ সহীহ

আরিফ বিন হাবিব,,,,,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url