ওপসসস! ধরা পড়ে গেল

বিপুল সংখ্যক নারী পুরুষের মতো কাপড় পরে ও পুরুষের বেশভূষা ধারণ করে জাতে উঠতে চায়। পুরুষদের মধ্যে নারী সাজার মতো বিকৃত মস্তিষ্কধারী কমই পাওয়া যায়। তবে কি নারীরা পুরুষদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী? অন্যথায় তারা কেন পুরুষের বেশ ধারণ করাকে স্মার্টনেস ও প্রগতিশীলতা মনে করবে? এর দ্বারা তো পরোক্ষভাবে পুরুষদের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া হয়! 
 
তাছাড়া নিজেদেরকে আবেদনময়ী হিসাবে উপস্থাপন করেও মূলত কাদের দৃষ্টি আকর্ষণ করা হয়? আকর্ষণীয় বোঝাতে গল্প-উপন্যাসে এবং অনেক এলিট সোসাইটিতে 'সেক্সি' শব্দ কেন ব্যবহার করা হয়? এর দ্বারা কি নারীত্বের অপমান হয় না? তাকে কেবলই ভোগ্যবস্তু বা সেক্স টয় হিসাবে উপস্থাপন করা হয় না? এরপরও নারীরা কেন এগুলো পছন্দ করে? 
 
কোনো পুরুষ তো পুরুষাঙ্গ উঁচিয়ে হাঁটে না; কিন্তু কত কোটি নারী নিজেদের বক্ষ অর্ধনগ্ন করে রাখে? স্তন তো সব নারীরই আছে; কিছু নারী তা প্রকাশ করে কাদের আকর্ষিত করতে চায়? অন্য নারীকে নিশ্চয়ই নয়; তবে কি পুরুষের লোভাতুর দৃষ্টি আকর্ষণ করাই মূল উদ্দেশ্য? কারণ, স্বভাবত মানুষ সে জিনিসের প্রতিই লালায়িত হয়, যা তার নিজের নেই। যা নিজেরই আছে, অন্যের কাছে তা দেখে উত্তেজিত হওয়ার বা ইশকে পড়ার সবিশেষ কারণ নেই। 
 
সর্বোপরি যারা পুরুষতান্ত্রিকতার বিপক্ষে বলে; দিনশেষে তারাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে পুরুষের শ্রেষ্ঠত্বের পরোক্ষ স্বীকৃতি প্রচার করে। তাদের মূলনীতির সঙ্গে এটা কোনোভাবেই মানানসই হয় না। এ বিষয়ে তারা এতটা অসচেতন কেন? নাকি সবকিছুর পেছনে কেবল ভোগবাদই মূল উদ্দেশ্য?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url