উম্মতের ধ্বংস!!!
দুর্ভিক্ষে উম্মত সমূলে ধ্বংস হবেনা একথা নিশ্চিত।
سألتُ ربي ثلاثًا، فأعطاني اثنتينِ، ومنعني واحدةً، سألتُ ربي أنْ لا يُهْلِكَ أمتي بالسَنَةِ، فأعطانيها، وسألتُهُ أن لّا يُهْلِكَ أمتي بالغرَقِ، فأعطانِيها، وسألْتُهُ أن لّا يَجْعَلَ بأسَهم بينَهم، فمنَعَنِيها
صحيح الجامع ٣٥٩٣ صحيح
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন-
আমি তিনটি বিষয়ের উদ্দেশ্যে আল্লাহ্ তা’আলার নিকট আবেদন করেছি। তিনি আমাকে দুটি দিয়েছেন এবং একটি দেননি।
১-আমি তাঁর নিকট আবেদন করেছি, তিনি আমার উম্মাতকে যেন দুর্ভিক্ষে নিক্ষেপ করে ধ্বংস না করে দেন। আমার এ দু’আ তিনি ক্ববুল করেছেন।
২-তারপর আমি আবেদন করেছি যে, তিনি আমার উম্মাতকে যেন ডুবিয়ে সমুলে ধ্বংস না করেন। আমার এ দু’আও তিনি ক্ববুল করেছেন।
৩-আমি আরো আবেদন জানিয়েছি যে, তারা যেন পরস্পর যুদ্ধ-বিগ্রহের আস্বাদ না নেয়। আমার এ দু’আ তিনি ক্ববুল করেননি।
সহিহুল জামে হাদিস নং ৩৫৯৩