সম্মিলিত মুনাজাত!!!
রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং শতক পূরণ করতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মূলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়িইন কাদীর’ পাঠ করবে তার সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়|
অর্থঃ আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মা’বুদ নাই, তিনি এক তার কোনো শরিক নাই, রাজত্ব তার এবং প্রশংসা তারই| তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
উপরোক্ত কাজ গুলো করা সুন্নত। আমরা সুন্নত বাদ দিয়ে নিজেরা মনগড়া সম্মিলিত মুনাজাতের প্রচলন করেছি। সালাত শেষে উপরোক্ত সুন্নতের কাজ না করে অন্য কিছু করা হচ্ছে সুন্নতের বরখেলাফ। এই সকল সুন্নতের অনেক অনেক নেকী রয়েছে পক্ষান্তরে নিজেদের মনগড়া কিছু করা হচ্ছে বিদআত। আর বিদাতের পরিনাম ভ্রষ্টতা যার পরিনাম জাহান্নাম।
সালাত শেষে এই দুআ গুলো করে ব্যক্তিগতভাবে হাত তুলে মুনাজাত করা যায়। তবে সম্মিলিত মুনাজাত করা বিদআত কারণ রাসুল (সাঃ) এর দীর্ঘ ২৩ বছরের সালাতে এভাবে কখনই ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাত করেছেন এমন কোনো প্রমান পাওয়া যায় না।
হে আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাকে কবুল কর। আমিন।
দলিল প্রমান ভিত্তিক সালাতের পদ্ধতি লিখতে গিয়ে যে সকল বইয়ের সরাসরি সহযোগিতা নিয়েছি, রাসুল (সাঃ) প্রত্যেক সালাত শেষে একবার করে সুরা ফালাক্ব ও সুরা নাস পাঠ করতেন। আর মাগরিব ও ফজরের সালাতের পর সুরা ইখলাস সহ তিনবার করে পড়তেন। ( আবু দাউদ নাসাই, তিরমিজি, মিশকাত)
মহান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন।
হে আল্লাহ! তোমার নিকট উপকারী বিদ্যা, গ্রহণযোগ্য আমল এবং পবিত্র জীবিকা প্রার্থনা করি। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় কামনা করছি অসার জ্ঞান হতে, অশ্রুত দো’আ হতে, এবং এমন প্রবৃত্তি হতে যা পরিতৃপ্ত হয় না, এমন অন্তর হতে যা বিগলিত হয় না।
হে আল্লাহ! তোমার নিকট উপকারী বিদ্যা, গ্রহণযোগ্য আমল এবং পবিত্র জীবিকা প্রার্থনা করি। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় কামনা করছি অসার জ্ঞান হতে, অশ্রুত দো’আ হতে, এবং এমন প্রবৃত্তি হতে যা পরিতৃপ্ত হয় না, এমন অন্তর হতে যা বিগলিত হয় না।
আল্লাহুম্মা সাল্লে আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
১. বুখারী , মুসলিম, আবু দাউদ এর বাংলা অনুবাদ
২. ইমাম বুখারী রচিত যুজউল কিরাত এবং যুজউ রফল ইয়াদাইন কিতাবের বাংলা অনুবাদ
৩. সহিহ নামাজ ও দুআ শিক্ষা – আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ফজল
৪ . রাসুলুল্লাহ (সাঃ) এর নামাজ – নাসিরুদ্দিন আলবানী
৫ . রাসুলুল্লাহ (সাঃ) এর সালাত আদায় পদ্ধতি- শায়খ আব্দুল আজিজ বিন বাজ
৬ . ছালাতুর রাসুলুল্লাহ (ছাঃ) – ড. আসাদুল্লাহ আল গালিব
৭ . আইনে রাসুল (সাঃ) দোআ অধ্যায়- আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
৮. প্রচলিত ভুল বলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সালাত আদায়ের পদ্ধতি – মুরাদ বিন আমজাদ