পরিবর্তন

আরিফ আজাদ ভাই এর কাছে প্রশ্ন ছিল- "নিজেকে পরিবর্তন করতে চাই কিন্তু পারছি না,কিভাবে শুরু করবো?"

তিনি জবাব দিলেন এভাবেঃ
১. স্মার্টফোন থেকে একটা লম্বা বিরতি নিন।
২. সালাত জামায়াতে আদায়ের চেষ্টা করুন।
৩. বড় আর ছোট, সবার সাথে মানবিক, দয়ালু, বিনয়ী হোন।
৪. সবাইকে সালাম দিতে শিখুন। হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার বাসার ঝাড়ুদার।
৫. টিভি দেখা অবশ্যই ছাড়তে হবে।
৬. যেসকল বন্ধুরা গার্লফ্রেন্ড, মুভি, নাটক, গান কিংবা দুনিয়াবি বিষয়ে আলোচনা করে, তাদের সঙ্গ ছেড়ে, যারা বেশি আখিরাত মুখী এবং যাদের আড্ডাগুলো হয় দ্বীন-মুখরিত, তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন।
৭. রাগ কন্ট্রোল করুন।
৮. সবকিছুর ওপরে দ্বীনকে প্রাধান্য দিন।
৯. বাবা-মা, ভাই-বোন, আত্মীয়দের হক আদায় করুন। বাবা-মা'কে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবেই।
১০. কুরআন তিলাওয়াত, যিকির আর দুয়া ভর্তি দিন পার করুন।

ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আসবেই!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url