মুফতি আরিফ বিন হাবিব
আমিতো আজাইরা প্যাচালে বেশি এক্সপার্ট না।
রুমে বসে আছি, দরজায় নক,,,,হুজুর! আছেন?
আমি: জী,,, আসেন।
পরিচিত এক ভাই প্রবেশ করলেন। (হালাল কামাই করার জন্য একজন আলেমের পরামর্শে তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা শা আল্লাহ)
তিনি বললেনঃ ঐ যে তাদের কে নিয়ে এসেছি যারা আমাকে দাওয়াত দেয়,,,,(তাদের ব্যাপারে অনেক আগে আমাকে অবহিত করেছিলেন)
আমি: ও আচ্ছা! নিয়ে আসেন।
তারা: আসসালামুআলাইকুম শায়েখ ভালো আছেন? (ব্যক্তিগত কারণে এই উপাধি আমার পছন্দ নয়, কারণ এটা পৃথিবীর একমাত্র সহজ "উপাধি" যা কোনরকম পড়াশোনা ছাড়াই যে কেউ অর্জন করে ফেলতে পারে)
আমি: ওয়া আলাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ ভালো,,,,, আপনারা ভালো আছেন?
তারা: জী,,,,,,,,
আমি: কিছু বলবেন?
তারা: জী, কয়েকটি বিষয় জানতে এসেছি,
আমি: ১- জানা বিষয়ে জানবেন নাকি অজানা বিষয়?
২- নাকি জানা বিষয়টা সঠিক কিনা সেটা যাচাই করবেন?
সাথে এই কথাটাও বললাম যে যদি
১- অজানা বিষয়ে জানার জন্য এসে থাকেন তাহলে আমি যা বলব সেটাই মেনে নিবেন।
২-যদি জানা বিষয়ে জানতে চান তাহলে কথা বলার প্রয়োজন নাই।
৩-যদি জানা বিষয়ের শুদ্ধতা বা অশুদ্ধতা জানতে চান তাহলে আমি যা বলব তাই মেনে নিতে হবে।
এখন এই তিন অপশনের কোনটা গ্রহণ করবেন? ভেবেচিন্তে আমাকে জানাবেন, আমি খাইতে গেলাম।
আড়াই তলা থেকে দোতলার রুমে খাইতে গেলাম, খেয়ে আড়াই তলায় এসে দেখি ঐ পরিচিত ভাই ছাড়া আর কেউ নাই।
জিজ্ঞাসা করলাম,
কি মিয়া! তারা কই?
বললেন তারা বলল পরে অন্য কোন সময়ে কথা বলবে।
আলহামদুলিল্লাহ!
সম্ভবত তারা দ্বিতীয় অপশনের মানুষ।
মানুষের সাথে সরাসরি কথা বলায় (ঝগড়ায়) আমি এক্সপার্ট না।
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ "
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮০০