জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না
● কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; নাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না।
"যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো।" (সুরা ইব্রাহিম, ৬)
● কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; নাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না।
"আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।" [সুরা বাকারা, ১৫২]
● কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; নাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।
"আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো।" [সুরা গাফির, ৬০]
● কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; নাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না।
"আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন।" [সুরা আনফাল, ৩৩]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
#ওহী (Seeking The Way To Jannah)