হে বোন! কথাগুলো তোমার জন্য।

মেয়েটা সৌদিআরবের। দেখতে উবর্শী যুবতি। উপছে পড়া যৌবন তার। কলেজ পাশ করে এখন ভার্সিটিতে পা মাড়িয়েছে। ক্যারিয়ার গড়ার ফিকে স্বপ্ন নিয়েই সে বিভোর। বিয়ে করে জীবন-যৌবন উপভোগ করার চিন্তা নেই মোটেও। মাস্টার্স পাশ করবে, চাকরিবাকরি করবে। এরপর নাহয় দেখেশুনে কোনো ধনকুবেরকে বিয়ে করবে! তার শিক্ষাগত যোগ্যতা দেখলে হাজারও বরপুত্র তার পানপাত্র হবার জন্য লাইনে দাঁড়াবে। দিবানিশি এই স্বপ্নই দেখে সে!

-বাগানে রাতেরবেলা ফুল ফোটে। কিন্তু সাঁঝেরবেলা ঝরে যায়। স্থায়ী হয় না। তদ্রুপ মানুষের জীবনেও যৌবন আসে। কিন্তু বেশিদিন থাকে না। একসময় তাতে ভাটা পড়ে। মেয়েটির বেলায়ও হলো তা-ই। ক্যারিয়ার গড়তে গিয়ে তার যৌবনে ভাটা পড়তে শুরু করল। রূপলাবণ্যে মরচে ধরতে শুরু করল। একগাদা সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকলেও কোনো যুবক আসে না তার বিয়ের পয়গাম নিয়ে। রঙিন জীবনের একমুঠো স্বপ্ন নিয়ে! তার সমবয়সী সব মেয়েরই বিয়ে হয়েছে সেই কখন। সকলেই দু-তিনটে বাচ্চাকাচ্চার মা। কিন্তু সে এখনও আইবুড়ো! চোখেরজল এখন তার নিত্যসঙ্গী।

-আশা-নিরাশার দোলাচলে সময় গড়াচ্ছিল তার। কিন্তু তার মাথায় আসমান ভেঙে পড়ল তখন, যখন তার ফুফু তারই ছোটবোনের বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন এক ভালো ছেলের সাথে! দুনিয়া প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জন্য সংকীর্ণ হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল সে। দুশ্চিন্তায় পাগল হওয়ার মতো অবস্থা। লোকদের নানান কথায় গলায় দড়ি লাগানোর ইচ্ছা করে। কিন্তু আত্মহত্যা মহাপাপ হওয়ার কারণে সে পদক্ষেপ নিতে পারে না। 

-নিরুপায় হয়ে সে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণাপন্ন হলো। প্রত্যেক নামাজের পর কায়মনোবাক্যে দুআ করতে শুরু করল। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়তে শুরু করল। বুকফাটা আহাজারি করে আল্লাহর কাছে একজন দীনদার পাত্রের কাকুতিমিনতি করে যেতে থাকল। 

-এক সপ্তাহ পর। আশ্চর্যজনক হলেও সত্য যে, মেয়েটির জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। সবগুলোই ভালো ভালো। এদের মধ্যে সে অপেক্ষাকৃত ভালো, চরিত্রবান ও দীনদার পাত্রের প্রস্তাব সে গ্রহণ করল। তার ছোটবোনের আগেই তার বিয়ে হয়ে গেল। 

নোট : গল্পটা বাস্তব। গল্পের মেয়ের মতো অনেক বোন এই ভুল করেন। উচ্চশিক্ষিত হতে গিয়ে জীবনের খেই হারিয়ে ফেলেন। যৌবনে ভাটা পড়ে। রূপলাবণ্যে মরচে ধরে। শেষমেশ আইবুড়োত্বের অভিশাপ নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। 

আবার অনেক বোনেরই নানান জটিলতার কারণে বিয়ে হয় না। চোখেরজলও তাদের ছেড়ে আড়াল হয় না। আইবুড়ো বোনেরা দুআর আমল করতে পারি। দুআ মুমিনের হাতিয়ার। আসমানের দরজাটা আজও খোলা। 

#আল্লাহর_রহমত_থেকে_নিরাস_হতে_নেই।

Nadim Bin Latif
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url