আরিফ আজাদ বচন সমগ্র
🌸🌸আরিফ আজাদ ভাইয়ের ৩৫ টি মূল্যবান বাণী :
১. ব্যস্ততার দোহায় দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।🌸
২. ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন। 🌸
৩. আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারেনা।🌸
৪. আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎ বাণী করতে পারি, আর তা হলো আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন।🌸
৫. রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।🌸
৬. সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন, আপনার আকুতিগুলো সপ্তম আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।🌸
৭. অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমান বহন করে।🌸
৮. প্রতিটা মানুষ কখনোই আপনাকে ভালোবাসবেনা, পৃথিবীর মহামানবকেও তার সময়ে তাকে গ্রহণ করেননি, ভালোবাসেনি। নবীজি (সঃ) কে ও না। 🌸
৯. আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন। 🌸
১০. সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না -তাতে কি ই বা আসে যায়??🌸
১১. 'তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না। বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক।🌸
১২. রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই।🌸
১৩. চাহিদাকে সীমিত করুন, জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা। 🌸
১৪. বালির ওপর হাঁটলে কোন শব্দ হয়না, কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক৷ আমরা এমনভাবে বাঁচবো, যেন ছিলাম ই না। কিন্তু পশ্চাদে রেখে যাবো আমাদের কাজ, আমল, বন্ধন। 🌸
১৫. দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।🌸
১৬. আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, আপনাকে দ্বীন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্রগুলোর একটা৷ আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না। এই নিশ্চয়তা আপনাকে কে দিলো। ভালো হওয়ার এখনই সুযোগ, এই মূহুর্ত থেকেই।🌸
১৭. মানুষ আপনার গুন বাদ দিয়ে দোষ বড় করতে চায়, আর আল্লাহ সুবহান ওয়া তায়ালা আপনার দোষ বাদ দিয়ে গুন বড় করে দেখতে চান! 🌸
১৮. যে রিজিক আসমান থেইকা আসে, তার লাগি এতো পেরশানি কিয়ের?🌸
১৯. চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন।🌸
২০. জীবনের একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মত সমান্তরাল হয়না।🌸
২১. জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ।🌸
২২. শয়তান আমাকে ক্ষুধার ভয় দেখায়, অথচ পকেটে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি....!🌸
২৩. নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিনশেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন।🌸
২৪. রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে, মনে খচ খচ করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার।🌸
২৫. নিজেকে গড়তে হয় আস্তে আস্তে ধীরে ধীরে, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা আর বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট কাজগুলোই বড় বড় ফলাফল বয়ে আনে।🌸
২৬. কচুপাতার ওপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দুলালেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।🌸
২৭. যদি কারো সাথে মিশলে আপনার অন্তরের শান্তি নষ্ট হয় বলে মনে করেন, তার সঙ্গ ত্যাগ করুন।🌸
২৮. কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারেনা।🌸
২৯. মাটির আয়নার যারা নিজেকে দেখতে পায়, অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারেনা।🌸
৩০. মাটির উপর যতটা ভালে কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন। 🌸
৩১. দু'আ— আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার।🌸
৩২. আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা নিছক অভিনয় মাত্র। সুখ নয়। 🌸
৩৩. প্রাপ্তির আশায় বাবা-মা কখনো সন্তান মানুষ করেনা, বাবা-মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, নির্লোভ, নির্ঝঞ্ঝাট। 🌸
৩৪. মানুষের চোখে কখনো নিজেকে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়।🌸
৩৫. বন্ধু তো সে, যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে। যখন আপনি থাকেন না তখন সে আল্লাহর কাছে আপনার কথা বলে।🌸