কি মজার না?
মজার ছিল, বিনোদন হবে এমন যেখানে কোন মিথ্যা থাকবেনা, অহেতুক কিছু থাকবেনা। সম্প্রতি শাইখ আহমাদুল্লাহর এই বিষয়ে দুইটি আলোচনা খুব ভালো লেগেছে। বিনোদনেরও প্রয়োজন রয়েছে জীবনে...
❝সফীউদ্দীন হিন্দী রহিমাহুল্লাহর হাতের লেখা জঘন্য ছিল। তিনি নিজের ব্যাপারে বলেন,
একদিন বইয়ের বাজারে একটা বই দেখলাম যার হস্তলিপি আমার চেয়েও জঘন্য ছিল। ফলে যারা বলত, আমার হাতের লেখাই সবচেয়ে জঘন্য তাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে বাস্তব দামের চেয়ে অনেক বেশী দামে বইটা কিনে আনলাম।
বাসায় এসে খেয়াল করে দেখি এটা আমার নিজেরই পূর্বেকার হাতের লেখা...❞
- طبقات الشافعية (163/162-9)