আমরা যাদের চিনি না!

২ হাজার পৃষ্ঠার একটি বই লেখার জন্য একজন লেখক ১০ বছর গবেষণা করেন। অতঃপর এমন একটি বই লিখেন, যে বইটি পড়লে ঐ বিষয়ে আর কোনো বই না পড়লেও হয়! তার পেপার প্রেজেন্টেশন দেখে সৌদি আরবের কূটনীতিক এতোটা মুগ্ধ হন যে, সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে পদ তৈরি করা হয় তাঁর জন্য চাকরি প্রত্যাশী নির্দিষ্ট পদে চাকরির আবেদন করে৷ কিন্তু, তাঁর জন্য চাকরি দাতারা একটি পদ তৈরি করেন। ইংরেজি ভাষায় ইসলামের বিরুদ্ধে যতো লেখালেখি হয়, সেটার গুছানো বুদ্ধিবৃত্তিক জবাব তেমন কেউ দিতে পারেননি। বিচ্ছিন্নভাবে অনেকেই দিয়েছেন। সেই গবেষক ইংরেজি ভাষায় কুরআন ও নবিজীর জীবনী নিয়ে যতো অপপ্রচার হয়েছিলো, তার জবাব দেবার জন্য আরবি শিখেন। লিখেন দুটো বই, যা বর্তমানে ইংরেজিভাষী মুসলিম রেফারেন্স হিসেবে ব্যবহার করে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের জবাব দিতে।

কীর্তিমান এই গবেষক বাংলাদেশী।

দুর্ভাগ্যবশত, বাংলার তরুণ পাঠক তাকে চিনে না। অনেকেই হয়তো নামই শুনেনি! তিনি কিং ফয়সাল পুরষ্কার ও জিতেছেন। উনার নাম ড.মোহর আলী।

লিখেছেন: আরিফুল ইসলাম।

ড.মোহর আলী'র  জীবনী জানতে click here

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url