আপনি প্রস্তুত তো?

মনে করেন, খুব বাসি পচা একটা খাবার ফ্রিজে পড়ে আছে। উপরে পুরু ফাংগাসের স্তর জমেছে। দেখেই ঘেন্নায় গা-টা রিরি করে উঠছে আপনার। এমন একটা খাবার, খাবেন আপনি? হয়তো ভুলে সামান্য কিছু মুখে দিয়ে দিলে থু-থু করে ফেলে দেব আমরা। আজ তাফসীর ক্লাসে সূরা সফফাতের কিছু আয়াতের ব্যাখ্যায় উস্তাদ বলছিলেন, জাহান্নামে মানুষ এত বেশি ক্ষুধার্ত থাকবে যে খুব খারাপ দেখতে খাবারও খেয়ে নেবে। অপছন্দ সত্ত্বেও পেটপুরে খাবে। জেনেবুঝেও হাড্ডি-মাংস গলিয়ে ফেলার মতো উত্তপ্ত পানি পান করবে।

চিন্তা করুন, কি নিদারুণ সেই ক্ষুধা! কি ভীষণ সেই পিপাসা! যা মানুষকে তপ্ত পানি খেতে বাধ্য করে.. পুড়ে যাবে জেনেও ঢক ঢক করে আগুন-গরম পানি খাবে তারা। জঘন্য লাগা সত্ত্বেও যাক্কুম গাছের ফল দিয়ে পেট ভরবে। 

আমরা জাহান্নামকে অনুভবই করতে পারিনি। যদি পারতাম, তাহলে জীবনেও গায়ে হাওয়া লাগিয়ে এমন ফূর্তি করে চলতে পারতাম না।

© আনিকা তুবা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url