ইফতারের আগে ও পরে কোন্ দু‘আ পড়বেন?

❖ ইফতারের আগে যা পড়বেন:

ইফতারের আগে ‘বিসমিল্লাহ’ বলবেন। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন বলে ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে)।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ১৮৫৮; হাদিসটি সহিহ]

এরপর একটি দু‘আ পড়তে পারেন, যেটি অত্যন্ত প্রসিদ্ধ। তবে, সনদের দিক থেকে হাদিসটি অধিকাংশ মুহাদ্দিসের নিকট দুর্বল। এটি দুর্বল হলেও আমলযোগ্য। দু‘আটি হলো:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া ‘আলা রিযক্বিকা আফত্বরতু

অর্থ: হে আল্লাহ! আপনার (সন্তুষ্টির) জন্যই রোজা রেখেছি আর আপনার রিযিক দিয়েই ইফতার করছি। [ইমাম আবু দাউদ, আস-সুনান: ২৩৫৮; হাদিসটির সনদ দুর্বল]

❖ ইফতারের পরে যা পড়বেন:

ইবনু উমর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, তখন বলতেন—

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ

যাহাবায যমা-উ, ওয়াবতাল্লাতিল ‘উরুক্ব, ওয়া সাবাতাল আজরু, ইনশা আল্লাহ।

অর্থ: তৃষ্ণা দূর হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ (রোজার) প্রতিদানও নির্ধারিত হয়েছে। [ইমাম আবু দাউদ, আস-সুনান: ২৩৫৭; হাদিসটি হাসান]

#Tasbeeh
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url