তরমুজওয়ালা
মেহেদী ফয়সাল
....
তরমুজওয়ালা। বেদুঈন। জিজ্ঞেস করলাম মিষ্টি কেমন হবে? ভেতরে লাল হবে তো?
সোজাসাপ্টা উত্তর,
"আমি আলিমুল গায়েব নই।
ইন্নাল্ল-হা 'আলিমুল গায়েব।"
তরমুজ খেতে খেতে ইফতারে আমন্ত্রিত অতিথি সৌদিয়ান বন্ধু ফায়েজকে তরমুজওয়ালার ঘটনা বললাম।
ফায়েজ বললো, আর তুমি যদি সুকুল খুদারে গিয়ে এটা জিজ্ঞেস করতে, কি বলতো জানো?
"আরে মিষ্টি মধুর মত। লাল রক্তের মত।"
আমি হালকা করে চেপে গেলাম। কারণ, "সুকুল খুদার" মাদীনার সবচেয়ে বড় কাঁচাবাজার। আর সেখানের ব্যবসায়ীদের অধিকাংশই বাংলাদেশী আর পাকিস্তানি।