আলোর পথে যাত্রা-১ম পর্ব
ভূমিকাঃ
আলহামদুলিল্লাহ, আমি এই সিরিজটি Baseera Media এর "আলোর পথে যাত্রা" ভিডিও সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে লিখছি।
সম্পূর্ণ সিরিজটি ইউটিউব থেকে দেখতেঃ
https://m.youtube.com/playlist...
এই সিরিজে, নতুন করে ইসলামকে আবিষ্কার করা মুসলিমরা কি কি বাধার সম্মুখীন হয় & এ বাধা গুলো অতিক্রম করতে কি কি পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
এখন অনেকই বলতে পারেন, যদি এসম্পর্কে ভিডিও সিরিজ থাকেই তাহলে আমি কেন আবার এসম্পর্কে লেখতে গেলাম?
Baseera Media মূলত সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা দিয়েছেন। আর আমি আমার এই সিরিজটিতে, Bassera এর ভিডিও সিরিজটি দেখার সময় যে যে নোট গুলো নিয়েছি & এর পর যে যে পদক্ষেপ নিয়েছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এক কথায় Baseera এর ভিডিও সিরিজটা আমি কিভাবে বুঝেছি এবং আমার জীবনে প্রয়োগ করেছি সেগুলো সবার সাথে শেয়ার করব। আমি মনে করি এতে অনেকেই উপকৃত হবেন।
এই সিরিজে Baseera Media, ইমাম গাযযালী রহ. এর লিখিত "মিনহাজুল আবেদীন" বই এর দ্বীনের পথে আসা ৭টি বাধার কথা উল্লেখ করেছেন।
এই ৭টি বাধা হলোঃ
১ম বাধাঃ জ্ঞানের পাহাড়
২য় বাধাঃ তওবার পাহাড়
৩য় বাধাঃ প্রতিবন্ধকতার পাহাড়
৪র্থ বাধাঃ দুশ্চিন্তার পাহাড়
৫ম বাধাঃ উদ্দীপনার পাহাড়
৬ষ্ঠ বাধাঃ বিনষ্টকারীর পাহাড়
৭ম বাধাঃ কৃতজ্ঞতার পাহাড়
"মিনহাজুল আবেদীন" বইটির পিডিএফ কপি নিচের লিঙ্কে পেয়ে যাবেনঃ
https://almodina.com/site_1164.html
আমি একটা একটা করে পর্ব আপলোড করব। কারণ আমি এই সিরিজটি লেখার সাথে সাথে নিজের জীবনেও প্রয়োগ করছি। তাই সবগুলো পর্ব আপলোড হতে কিছুটা লেট হবে।
আশা করি এই সিরিজের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন করে দ্বীনকে/ইসলামকে চিনতে পেরেছেন। তাদের জন্য এই সিরিজটি হবে দ্বীনকে বুঝার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে। আল্লাহ আমাদের সহায় হোন ।