ডুয়েল কারেন্সি
ইসলামি ব্যাংক ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিয়ে বিস্তারিত-
যা যা লাগবেঃ
1.NID
2.এক কপি ছবি
3.নমিনির NID
4.ইউটিলিটি বিল
5. পাসপোর্ট
কিভাবে করবঃ
উপরের কাগজগুলো জমা দেওয়ার পর একটা ফর্ম দিবে সেইটা পূরণ করলে সাথে সাথে প্রিপেইড কার্ড দিয়ে দিবে। কার্ডের একাউন্ট নাম্বারে ১০০০ টাকা জমা দেওয়া লাগবে। উল্লেখ্য এই কার্ডের জন্য ইসলামি ব্যাংকে একাউন্ট থাকা জরুরি না।
ডলার এন্ড্রোসমেন্ট এর জন্য যা যা লাগবেঃ
প্রথমে ৩ টা ফর্ম দিবে। পূরণ করার পর আরো ২ টায় স্বাক্ষর করার জন্য কাগজ দিবে। এর পর পাসপোর্টে সিল দিয়ে এন্ড্রোসমেন্ট করে দিবে। সর্বোচ্চ ১২০০০ ডলার এন্ড্রোসমেন্ট করা যায়। পরে কোন এক সময় ইসলামি ব্যাংক এর হেল্পলাইনে ফোন দিয়ে ফরেন কারেন্সি একটিভ করে নিতে হয়।
ব্যাস্ কাজ শেষ। উল্লেখ্য, এন্ড্রোসমেন্ট করার জন্য ডলার কেনার দরকার হয় না।
সুবিধাঃ
১। টাকা সাথে নিয়ে যাওয়ার দরকার হয় না।
২।এক্সচেঞ্জ রেট সর্বোচ্চ পাওয়া যায়।
৩।ডলার কেনার প্রয়োজন নেই।
৪।দেশ থেকে যে টাকা প্রিপেইড কার্ডে জমা করবো সেইটাই ইন্ডিয়াতে এটিএম কার্ড থেকে সরাসরি রুপি হিসেবে বের করা যায়।
বিঃদ্রঃ এই কার্ডের জন্য কোন এক্সট্রা খরচ নেই অথবা বাৎসরিক কোন টাকা কাটবে না।