SV ।। EVD ।। ESV

আজকের Post এ 3 টি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।

তো বিষয় গুলো কী কী?  
- Stroke Volume ( SV) 
- End Diastolic Volume ( EDV)
- End Systolic Volume ( ESV)

★ Heart এ Grossly 2 টা জিনিস ঘটে -
১. Systole 
২. Diastole 

★ Heart এর কাজ Blood pump করা। তো Heart যখন blood pump করবে, তখন অবশ্যই তার Chamber এর contraction করতে হবে chamber এ থাকা Blood গুলোকে বের করে দেওয়ার জন্য। এই যে Contraction হচ্ছে, এইটাই হলো Systole. 

★ Contraction করা শেষ, Blood বের করে দেওয়া হয়ে গেছে Chamber থেকে। তাহলে এখন Chamber আবারো Blood দ্বারা Fill up হতে হবে। Blood দিয়ে Chamber কে fill up করতে হলে Contraction হয়ে থাকা Chamber কে আবার dilated হতে হবে। এই যে dilation হচ্ছে, এইটাই হলো Diastole. 

★ এবার আসি Stroke volume এ। Heart একবার Contraction করে তার Ventricle থেকে যে পরিমাণ Blood বের করে দিচ্ছে, সেটাই হলো Stroke volume. 
এবং এই Stroke volume এর পরিমাণ হলো : ( 70-80) ml.

★ এখন একটা প্রশ্ন আছে। 
একবার Contraction করেই কী Ventricle তার ভেতরে থাকা সমস্ত blood বের করে দিতে পারে? 

উত্তর হচ্ছে - দিতে পারে না। কিছু পরিমাণ blood contraction শেষ হয়ে যাওয়ার পরেও Chamber ( ventricle) এর ভেতর থেকে যায়।

Contraction / systole শেষে যে পরিমাণ blood অবশিষ্ট থেকে যাচ্ছে Chamber এর ভেতর, তাকেই আমরা বলতেছি End Systolic Volume ( ESV)

আর এই ESV এ Blood এর পরিমাণ প্রায় (40-50) ml.

★ এবার আসি End Diastolic Volume এ।
Ventricle এর Contraction করা শেষ, অর্থাৎ Systole শেষ।
এবার Diastole শুরু হবে। Diastole এ Chamber গুলো Blood দ্বারা Fill up হতে শুরু করবে।
এখন Diastole শেষ। পুনরায় Systole শুরু হবে। এখন যেখানে গিয়ে Diastole শেষ হলো, ঐ অবস্থায় Ventricle এর Chamber এ যে পরিমাণ Blood থাকবে, সেটাই হলো End Diastolic Volume. ( EDV)

এই EDV এ Blood এর পরিমাণ হলো : ( 110 - 120)ml.

ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url