মিসওয়াক
মিসওয়াক সম্পর্কিত হাদিস:
🔶আয়িশাহ (রাযিঃ) বলেন:
রাসূলুল্লাহ সাঃ বাইরে থেকে ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন।
📜 সহিহ মুসলিম: ২৫৩
📜 সহিহ মুসলিম (ইফা:) : ৪৮৩
***হাদিসের মান: সহীহ
🔶 হুযাইফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাঃ যখন রাতে উঠতেন তখন মিসওয়াক করতেন।
📜সহিহ মুসলিম: ৪৮৩
***হাদিসের মান: সহীহ
🔶 আবূ সা‘ঈদ খুদরী (রাযি.) বলেন:
রাসূলুল্লাহ সাঃ জুমার দিন মিসওয়াক করতে বলেছেন।
📜 সহিহ বুখারী: ৮৮০
***হাদিসের মান: সহীহ
🔶 আয়িশাহ (রাঃ) বলেন:
রাসূলুল্লাহ সাঃ দিবা-রাতে ঘুম হতে উঠার পর উযূ করার পূর্বে মিসওয়াক করতেন।
📜 আবু দাউদ: ৫৭
* দিবা কথাটি বাদে হাসান
***হাদিসের মান: হাসান
🔶 আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন:
রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ আমার উম্মাতের জন্য যদি কষ্টসাধ্য না হতো, তাহলে অবশ্যই তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।
📜সহিহ মুসলিম: ৪৭৭
***হাদিসের মান: সহীহ
#Allahuakbar
#muslim #islam
#WeFollowMohammadﷺ