হিজামা ও হানিনাট।।।

দুটি দৃষ্টিকটু বিষয় উল্লেখ করছি,

১. হিজামার মতো উত্তম চিকিৎসার এখন বেশ প্রচার-প্রসার হচ্ছে ভালো কথা। কিন্তু এমন পিঠ-পেট-রান খোলা ছবি আর তাজা রক্তের ছবিযুক্ত বিজ্ঞাপনগুলো অনেক দৃষ্টিকটু লাগে। 

২. হানিনাট বেশ সুস্বাদু খাবার। কয়েক বছর আগে আমি আধা বয়াম কিনে এনে দুদিনেই শেষ করেছিলাম। এটা মূলত পুষ্টিকর খাবার। ব্যাস এখানেই শেষ। কিন্তু এটাকে এখন এমনভাবে অ্যাডভেরাইজ করা হয়, মনে হয় এটা ‘ইসলামিক হারবাল’ এর আরেক নাম। কেউ কেউ তো অত্যন্ত বাজে ভাবে প্রচার করেন। সেদিন শুনলাম একটা ভিডিওতে, এটা খেলে না কি দুই বিয়ে করা ফরজ হয়ে যাবে। তো যিনি বিক্রি করছেন তিনি কয় বিয়ে করছেন এটা জানার খুব আগ্রহ আছে। 

ব্যবসা করা সুন্নাহ। তবে তা যেন হয় হালালভাবে ও রুচিসম্মত ভাবে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য দৃষ্টিকটু পন্থা অবলম্বন করা অত্যন্ত গর্হিত কাজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url