নিউজফিডে ডাক্তার!!!
মেডিসিনের এক প্রফেসরের চেম্বারে বসে আছি। এক লোক তার ওয়াইফকে নিয়ে স্যারের চেম্বারে এসেছেন। স্যার তার ওয়াইফকে দেখে প্রেসক্রিপশ লিখে দিলেন।
- স্যারের ভিজিট ৮০০ টাকা। লোকটি স্যারকে ৫০০ টাকা দিলো।
- স্যার বললেন ...... আমার ভিজিট ৮০০ টাকা।
- স্যার, ৫০০ টাকা রাখেন।
- ৫০০ টাকা কেনো রাখবো? আপনি জানেন না আমার ভিজিট ৮০০ টাকা? আরও ৩০০ টাকা দেন।
- লোকটি আরও ৩০০ টাকা দিয়ে চলে গেলো।
..
..
- এরপর আমার এক রুগী ঢুকলো। রুগীটা এতিম। আমিই রুগীটাকে স্যারের কাছে নিয়ে গেছি। স্যার রুগী দেখে এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে বললো।
- আমি স্যারকে বললাম ...... রুগীটা গরীব। প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়ার সামর্থ্য নেই।
- তুমি হাসপাতালের রিসিপশনে যেয়ে বলবা, আমার সাথে কথা বলতে।
- আমি স্যারকে ভিজিট দিতে গেলাম।
- স্যার বললেন ...... আমি এতিম রুগীর কাজ থেকে ভিজিট নেই না।
..
..
- রুগীটা সাত দিন হাসপাতালে ভর্তি ছিলো। স্যার বেড ফ্রি করে দিয়েছেন। তার নিজের কোনো ভিজিট রাখেননি। এমনকি ইনভেস্টিগেশনের কোনো টাকাও রাখতে দেননি হাসপাতাল কর্তৃপক্ষকে।
..
..
- স্যারকে আমি সেদিনের সেই রুগীর কাজ থেকে ৩০০ টাকা কম না নেয়ার কারণ জিজ্ঞেস করেছিলাম।
- স্যার হেসে দিয়ে বললেন ...... ঐ লোক চরম ঘুষ খোর। আমার এক কাজ করে দেয়ার জন্য উনি আমার কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়েছিলেন। আর এখন আসছে ভিজিট কম দিতে।
- যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আমি এক পয়সাও কম নেই না। আর যাদের সামর্থ্য নেই তাদের কাছ থেকে আমি এক পয়সাও রাখি না। এটাই আমার নীতি।
..
..
- চিন্তা করলাম ...... সেদিনের সেই লোক হাজার জনকে বলে বেড়াবে ...... ঐ ডাক্তার একটা কসাই। দেখা যাবে ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে মানুষের সিমপ্যাথি পাবে।
- কিন্তু মানুষের প্রতি একজন ডাক্তারের সত্যিকারের ভালোবাসার গল্প কখনোই কারও নিউজফিডে স্থান পাবে না। এসব ভালোবাসার গল্প মানুষের অজানাই থেকে যাবে।।
©ডা.শামীম রেজা