৯২% মুসলমানের দেশে মুমিন ক'জন??

দেশে মুসলমানের সংখ্যা ৯২% হলেও প্রকৃত মুমিনের সংংখ্যা উল্লেখ করা মতো না বললেই চলে। দাওয়াতের কাজে দেশের বিভিন্ন জায়গায় সফরের সুযোগ হওয়ায় এর ভয়াবহ বাস্তবতা আরও চোখে পড়েছে। 

কুরআন-হাদীসে ঈমান ধ্বংসের যতগুলো কারণ উল্লেখ রয়েছে, সবগুলোই বহু আগে মানুষ আপন করে নিয়েছে। যেসব কারণে পূর্বের বিভিন্ন উম্মত সমূলে ধ্বংস হয়েছিল সেগুলো এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। 

মানুষ হালাল-হারাম চিনছে না, চিনলেও মানতে চাইছে না। হারামকে হালাল বানানোর শত ওযুহাত তারা দাঁড় করিয়ে ফেলে অনায়াসেই। ‘ভাই, এ কাজটা হারাম’ এ কথাটা বলাও এখন মহা অপরাধ! ‘ভাই, এটা তো জায়েয নেই’ এমন কথা বলাও এখন সাহসের বিষয়!

সুস্পষ্ট হারাম কাজগুলোকে দ্বীনের লেবাস লাগানো বহু ব্যক্তি প্রচার করছে দেদারসে। তারা তা জানে না এমন নয়; বরং তাদের অন্তরে সীলমোহর পড়ে গিয়েছে। আর যারা সত্য পথে চলতে চায়, যারা হারাম থেকে বাঁচতে চায়, আযীমাতের ওপর চলতে চায়, তাদের শুনতে হয় নানান কটু কথা। তাদের সহ্য করতে হয় অজস্র বাক্যাঘাত। সেকেলে শব্দটা যেন তাদের লকব হয়ে গিয়েছে। 

এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষ দাওয়াত ছেড়ে দিয়ে মুসলিম ভাইকেই কাফের ও মুরতাদ ফতওয়া দেয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। তাদেরকে জাহান্নামে ফেলতে পারলেই যেন তাদের পচে যাওয়া আত্মা শান্তি পাবে। 

সাধারণ মানুষ যারা মোটামুটি দ্বীনের পথে চলতে চায়, তারাও এ অবস্থা দেখে বিভ্রান্ত হয়ে পড়েছে। 

পরিস্থিতির ভয়াবহতা হয়তো আমি বোঝাতে পারিনি, কিন্তু আপনারই বুঝে নেয়া উচিত। এই ধ্বংসাত্মক পরিস্থিতির আযাবে তো আপনি ও গ্রেফতার হবেন। শুধু আমিই কেন চিন্তা করব, আপনাকেও এই চিন্তায় শামিল হতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url