বিয়েকে সহজ করুন।।
সত্যি বলতে এখনকার যুগে পরিপূর্ণ সুন্নাহ মুতাবেক বিয়ে-শাদী হয় না বলললেই চলে। মানুষ জানেই না কোনটা সুন্নাহ আর কোনটা রুসম-রেওয়াজ। আমি বহু দ্বীনদার ও আলেমকেও দেখেছি বিয়ে-শাদীতে সুন্নাহকে দূরে সরিয়ে রুসম-রেওয়াজে মত্ত হয়ে যেতে। প্রশ্ন করলে তাদের সহজ উত্তর ছিল, এগুলো না করলে লোকে কী বলবে! তাদের এ অবস্থা হলে সাধারণ লোকদের কী হালত ভেবে দেখুন।
সুন্নাহ মুতাবেক বিয়ের চেয়ে সহজ আমল আর নেই বোধহয়। এর সঠিক রূপ সীরাতের বিভিন্ন কিতাব বা বিভিন্ন হাদীসে সাহাবীদের বিয়ের ঘটনা পড়লেই বুঝতে পারবেন।
বিশেষ করে আমাদের দেশে বিয়েতে যে পরিমাণ রুসম-রেওয়াজ পালন করা হয় অন্য দেশে সম্ভবত এতটা হয় না। এসবের ফলে ছেলে-মেয়েদের বিয়েতে দেরি হচ্ছে। তারা গুনাহে জড়িয়ে যাচ্ছে। আর এই গুনাহের ভাগ মা-বাবার কপালেও জুটছে। কী ভয়ঙ্কর কথা!
বিয়েকে সহজ করুন। মোহেরের আধিক্যতা কমিয়ে আনুন। মােটামুটি চাহিদা পূরণ করতে পারে এমন দ্বীনদার ছেলের কাছে বিয়ে দিন। সংসারে কীভাবে সুখ আসে কল্পনাও করতে পারবেন না। এর বিপরীতে বিয়ের শুরুতেই যদি অসংখ্য গুনাহের দ্বার উন্মুক্ত করে দেন। রুসম-রেওয়াজের মত্ত হয়ে যান। অপচয় আর কবিরা গুনাহের কোনো বালাই না করেন, এরপর এই সংসারে আবার সুখ আশা করা বিলাসিতার মতোই। যে সম্পর্কের শুরুই হয় হারাম কাজ দিয়ে, সে সংসারে সুখ আসবে কোত্থেকে!
মসজিদের মিম্বরে আর ওয়াজের স্টেইজে আওয়াজ উঠুক, বিয়েকে সহজ করুন, গুনাহের দ্বার বন্ধ করুন।