বই রিভিউ
বিভ্রম: যে জালে সহস্র হারিয়েছে ইমান
লেখক- ইয়ামিন সিদ্দিক নিলয়
রিভিউদাতা- মোহাম্মদ মাহফুজ হোসেন
প্রকাশনী- রাইয়ান প্রকাশন
রিভিউদাতা- মোহাম্মদ মাহফুজ হোসেন
প্রকাশনী- রাইয়ান প্রকাশন
সমস্ত প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম মহানবি (সাঃ), তাঁর পরিবার ও তাঁর সহচরগণের উপর। প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা জানাই নিমগ্ন পাঠাগারের সাথে জড়িত সকলকে, বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। বইটির প্রচ্ছদটা বেশ পছন্দ হয়েছে আমার। তবে সূচিপত্র দেখে (কিছু না বুঝতে পেরে) এক প্রকার রাগ নিয়ে বইটি পড়া শুরু করি।
আলহামদুলিল্লাহ, কিভাবে যেন ২ দিনেই বইটি শেষ হয়ে গেল। এর অন্যতম কারণ লেখক বইটিকে গল্পাকারে রেখেছেন যার মূল চরিত্র বা নায়কের নাম দিয়েছেন আবরার (একজন কলেজ শিক্ষক), যে বিভিন্ন বিভ্রান্তমূলক প্রশ্নের উত্তর দিয়ে থাকে। বইটির মূলভাব:- বইটি লেখা হয়েছে ইমান বিধ্বংসী নানান ভ্রান্ত বিশ্বাস, মতবাদ ও অভিযোগের জবাব নিয়ে। একজন ইলম পিপাসু যুবক, যে ইলম অন্বেষণের কঠোর অধ্যাবসায়ে লিপ্ত,পুরো বইজুড়ে সে প্রশ্নকর্তা এবং অভিযোগকারীদের স্পষ্ট জবাব দিয়ে গেছে। আর শিক্ষার্থীদের জন্য রেখে গেছে অমূল্য উপদেশবাণী।
বইটি পড়ে পাঠক যেসব বিষয় জানতে পারবে:-
১. ইশ্বরের সংজ্ঞা কি?
২. কাফিরদের কাফির বলে আমরা কি তাদেরকে গালি দিচ্ছি?
৩. কুরবানি সম্পর্কে নাস্তিকদের ভ্রান্ত ধারণার নিরসন।
৪. মানুষের বিবেক-ই কি সবচেয়ে বড় আদালত?
৫. যাদের কাছে ইসলাম পৌঁছতে পারেনি তারা কেন জাহান্নামে যাবে?
৬. মহাবিশ্ব কি স্রষ্টার-ই সৃষ্টি?
৭. কুরআন সম্পর্কে যাবতীয় ভুল ধারণার নিরসন।
৮. যুবক বয়সে গায়রে মাহরামের সাথে সম্পর্কে জড়ানোর কুফল বিষয়ে।
বইটি সকল স্তরের মানুষের জন্য উপকারী হবে। বইটিতে লেখক গুরুত্ব দিয়েছেন ভালো কোনো স্কলারের সান্নিধ্যে থাকার বিষয়ে। বইটির শেষ পয়েন্ট "চলো বদলাই..." যাইহোক, বইটি আমার প্রিয় এর তালিকায় যুক্ত হয়েছে।