হাঁটা ও হৃদরোগ

প্রতিদিন ছয় হাজার কদম হাঁটলেই হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়।
• নতুন সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে, যাদের বয়স ৬০ বছরের বেশী তারা প্রতিদিন ৬,০০০ থেকে ৯,০০০ ধাপ হাঁটার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেন।

• প্রতিদিন অতিরিক্ত ১,০০০ ধাপ হাঁটা, বিশেষ করে যারা বর্তমানে দিন ৩,০০০ কদমের চেয়ে কম হাঁটেন তাদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

• যারা প্রতিদিন ২,০০০ কদম হাঁটেন তাদের তুলনায় গবেষকরা দেখেছেন যে যারা প্রতিদিন ৬,০০০ থেকে ৯,০০০ কদম হাঁটেন তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকসহ হৃদরোগের ঝুঁকি ৪০% থেকে ৫০% কমে যায়।

• এই গবেষণাটি মূলতঃ হাঁটাহাটির সঙ্গে হৃদরোগের ঝুঁকি কেমন, তা পরীক্ষা করেছে। নতুন গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৪২টি দেশের ২০,১৫২ জন ব্যক্তির স্বাস্থ্য তথ্য ব্যবহার করে আটটি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে প্রতিবেদন দেয়া হয়েছে। তাদের গড় বয়স ছিল ৬৩ বছর এবং অর্ধেকের বেশী (৫২%) মহিলা ছিলেন।

• এটি ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের আগের একটি গবেষণার অংশ। আগের গবেষণায় দেখা গিয়েছিলো যে, প্রতিদিন ৮,২০০ ধাপ হাঁটা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি কমাতে পারে।

• ফিটনেস ট্র্যাকিং ডিভাইস ছাড়াও একজনের দৈনিক পদক্ষেপের সংখ্যা ট্র্যাক করা কঠিন কোন বিষয় নয়। হাঁটাহাঁটি করেন কিংবা অন্য কোন ব্যায়াম করেন, মোদ্দা কথা হচ্ছে ব্যায়ামটি নিজের তাগিদে করতে হবে এবং মনের আনন্দে করতে হনে। প্রতিদিন হাঁটতে হবে এবং অন্তত মাঝারি তীব্রতার সঙ্গে করতে হবে।যাদের বয়স কম তাদেরও এটা অনুসরণ করা উচিৎ। নিয়মিত সময় না পেলে সহজ কিছু কৌশল অবলম্বন করা যায়। যেমনঃ লিফট ব্যবহারের পরিবর্তে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, পারলে গাড়ী কিংবা রিকশার পরিবর্তে হাঁটা এবং আরও শারীরিকভাবে সক্রিয় বিনোদনে অংশগ্রহণ করা।

তথ্যসূত্রঃ Paluch AE, Bajpai S, Ballin M, Bassett DR, Buford TW, Carnethon MR, et al. Prospective Association of Daily Steps With Cardiovascular Disease: A Harmonized Meta-Analysis. Circulation. 2023 2023/01/10;147(2):122-31.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url