তুরস্ক-সিরিয়া ভূমিকম্প!
তুরস্কের চেয়েও অধিক মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বাংলাদেশে রয়েছে - বিশেষজ্ঞরা এমন তথ্যই প্রকাশ করেছে। আর ঘনবসতি হওয়ায় এখানে এমন কিছু হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি।
'যতসব বিপদ তোমাদের আক্রান্ত করে, তা তোমাদের কৃতকর্মের ফল।' [আল-কুরআন]
আল্লাহ এই জাতির ওপর রহম করুন। পাপাচারের পথ ছেড়ে হিদায়াতের পথে চলার তাওফিক দান করুন। পাপীদের পাপের ফলে ধ্বংস না হোক এই উদ্যান। এখানে ফুটুক ইসলামের ফুল।
অন্যের পরিণতি দেখে যারা শিক্ষা নেয়, তারাই বুদ্ধিমান। ধ্বংসের মুখে পড়ে ঈমানের ঘোষণা তো ফিরআউনও দিয়েছিল; কিন্তু তা তার উপকারে আসেনি। সুতরাং সময় থাকতে সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশ ও মানবতাকে বিপদমুক্ত রাখতে চাইলে অতি অবশ্যই কুফর, শিরক, জাহিলিয়াত ও অবাধ্যতা ছাড়তে হবে।
©️ মুফতি আলী হাসান ওসামা