দ্বীন ও দুনিয়া।

একজন যুবক সাহাবী ফজরের নামাজ শেষে উপার্জন শুরু করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দারসে বসার, ইলম অর্জনের এতো সময় পেতেন না। 
বাকি সাহাবী ঐ যুবক সাহাবীর জন্য আফসোস করে বললেন, "ইশ! সে যদি তার যৌবন ও কর্মতৎপরতা আল্লাহর রাস্তায় ব্যয় করতো!" 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথে বসা সাহাবীদেরকে সতর্ক করে বললেন, "তোমরা এরকম বলো না। কেননা, যদি সে মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বাঁচানোর জন্য কাজকর্ম করে, তবে সে আল্লাহর রাস্তায়ই রয়েছে। আর যদি সে নিজের বৃদ্ধ পিতা-মাতা ও দুর্বল শিশুদের জন্য কাজকর্ম করে যাতে অভাবগ্রস্থ না হয়, তবুও সে আল্লাহর রাস্তায়ই রয়েছে।" 

একজন মুমিনের হালাল উপার্জনের জন্য সময় দেয়াটাও 'আল্লাহর রাস্তায় সময় দেয়া'।

ঈসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি সারাক্ষণ ইবাদাত করে, কিন্তু উপার্জনের চিন্তা করে না। তিনি তাকে জিজ্ঞেস করেন, "তুমি কী কাজ করো?"
সে বললো, "আমি শুধু আল্লাহর ইবাদাতই করি।"
ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, "তোমার ভরণ-পোষণ কে করে?"
সে বললো, "আমার ভাই।"
এটা শুনে ঈসা আলাইহিস সালাম বললেন, "তাহলে তো দেখছি তোমার ভাই তোমার চেয়ে বেশি ইবাদাত করে!"

✒️: আরিফুল ইসলাম
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url