সব জায়গায় ধর্ম টানবেন না!!
"সব জায়গায় ধর্ম টানবেন না" ডায়ালগ যারা দেয়, তাদের ধর্ম সব জায়গায় না টানুক। ভাই, আমাদের ধর্ম ইসলাম। এটা সব জায়গায় টানার জিনিস। হাদিসে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়ে রাখাকে ঈমানের শাখা বলা হয়েছে। ইসলামে বাথরুমে যাওয়া থেকে মসজিদে যাওয়া সবকিছু নিয়ে আহকাম বর্ণিত আছে। স্ত্রীর সাথে কোন তরিকায় আচরণ করবেন ও কোন কোন পদ্ধতিতে মিলন করা হবে তাও বলা আছে। রাষ্ট্র পরিচালনা হতে ঘরে বউয়ের সাথে চুলা পরিচালনা সব কিছুই বলা আছে ইসলামে।
তাই আমাদের ধর্ম ইসলাম সব জায়গায় প্রযোজ্য। সব জায়গায় আমরা ধর্ম টানি। আপনার ধর্ম যদি সব জায়গায় প্রযোজ্য না হয়, তবে সব জায়গায় সে ধর্ম টানবেন না। সেটা আপনি ও আপনার ধর্মের ব্যাপার।
ইসলাম সব জায়গায় টানতে হবে। কারণ ইসলাম সব জায়গায় প্রযোজ্য একটা পরিপূর্ণ জীবনব্যবস্থা।
- সংগৃহীত।