Differential Diagnosis: Gastric ulcer vs Duodenal ulcer

Gastric ulcer and Duodenal ulcer এর মধ্যে Differentiate করার গুরুত্বপূর্ণ একটা symptom হচ্ছে- Relation with food intake.

একটু ব্যাপারটা বুঝা যাক।

আমরা সবকিছু খুবই সহজভাবে চিন্তা করবো।কোনো জটিলতা নেই।

Ulcer মানে ঘাঁ হয়ে যাওয়া।তাই কাঁটা ঘাঁ'য়ে নুনের ছিটা দেওয়া উচিত হবে না। মানে হলো Ulcer এর উপর খাবার পড়লেই ঝামেলা। এখন Stomach এ ulcer মানে Gastric ulcer, তাহলে Stomach এ খাবার দিলেই ঝামেলা। আমরা খাবার গ্রহণ করলে যেহেতু প্রথমে stomach এ যায় এবং জমা থাকে। তাই Food intake করলেই Gastric ulcer থাকলে জ্বালাপোড়া বেড়ে যাবে।

1) So, Gastric ulcer is aggravated by taking food.

এখন Stomach এ সমস্যা নেই। Duodenum এ ulcer। তাহলে duodenum এ খাবার গেলেই জ্বালাপোড়া শুরু হবে। Duodenum এ খাবার আসে Stomach থেকে, তাহলে Duodenum এ খাবার মানে Stomach খালি, Stomach খালি মানে আমাদের ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে আমরা খাবার খাবো। খাবার Stomach এ পৌঁছালে Gastroduodenal, Gastrocolic এসব reflex শুরু হবে এবং আলটিমেটলি Duodenum থেকে খাবারগুলো নিচে চলে যাবে, Duodenum এ খাবার নাই, তাই জ্বালাপোড়াও নাই।তাই আমরা যখন খাবার খাবো, তখন Duodenal ulcer থাকলে জ্বালাপোড়া কমে যাবে।

2) So, Duodenal ulcer is relieved by taking food.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url