রমাযানের রোযা সংক্রান্ত ক‌য়েক‌টি মাসআলা

রমাযানের রোযা সংক্রান্ত ক‌য়েক‌টি মাসআলা-

★ওজ‌রের কার‌ণে রোয‌ রাখ‌তে না পার‌লে কি তারাবীহ পড়তে হয় না? 
- হাঁ, পড়‌তে হয়।

★ তারাবীহর নামায একাকী পড়‌লে কি আদায় হয় না এবং সওয়াব পাওয়া যা‌বে না? 
- হাঁ, আদায় হয় এবং সওয়াবও হয়। তারাবী‌হের জামাআত তরক কর‌লে গোনাহ হ‌বে না। 

★ফরজ গোসল অবস্থায় কি সাহরী খাওয়া যায় না?
- যায়, বরং হাত মুখ ধুয়ে সাহরী খে‌য়ে নি‌বে এবং রোযা রাখ‌বে। 

★ ফরজ‌ গোসল অবস্থায় কি রোযা রাখা যায় ? 
- অবশ‌্যই যায়। ত‌বে গোসল ক‌রে নামায আদায় করা ফরজ। 

★ ন‌ামায না পড়‌লে কি রোযা রাখা যায় না? 
- যায়। নামায ও রোযা পৃথক পৃথক ফরজ। এক‌টির জন‌্য আরেক‌টি শর্ত নয়। 

★সে‌হেরী খে‌তে না পার‌লে কি রোযা হ‌বে না?
- হ‌বে। সেহরী খাওয়া সুন্নাত মাত্র। জরু‌রি নয়। 

★ঘুমা‌নোর পূ‌র্বে সেহরী খে‌য়ে রোযা রাখা যায় ? 
- যায়।

★ঘু‌মের কার‌ণে সাহরী খে‌তে না পার‌লে কী করণীয়?
- যখনই জে‌গে ওঠ‌বে, তখন রোযার নিয়ত ক‌রে নি‌বে। অর্ধদিব‌সের পূ‌র্বে নিয়ত ক‌রে নি‌লে রোযা হ‌য়ে যা‌বে। অর্ধদিবস হ‌লো সাহরীর শেষ সময় থে‌কে ইফতারীর সম‌য়ের মধ‌্যবর্তী সময়।

★স্বপ্ন‌দোষ হ‌লে রোযা ভে‌ঙে যায়? 
- না।

# হস্ত‌মৌথন কর‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে?
- হাঁ, ভে‌ঙে যা‌বে এবং এক‌টি রোযা প‌রে কাযা কর‌তে হ‌বে।

# হিজামা বা সিঙ্গা নি‌লে কি রোজা ভে‌ঙে যা‌বে? 
- না, ভাঙ্গ‌বে না। 

# গো‌শ্তে ইন‌জেকশন বা র‌গে সেলাইন নি‌লে কি রোযা ভাঙ্গ‌বে? 
- না, ভাঙ্গ‌বে না।

# থুথু গি‌লে ফেল‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে? 
- নি‌জের থুথু গি‌লে ফেল‌লে রোযা ভ‌াঙ্গ‌বে না। হাঁ, স্বামী য‌দি স্ত্রীর থুথু, অথবা স্ত্রী য‌দি স্বামীর থুথু গি‌লে ফে‌লে, তা হ‌লে রোযা ভে‌ঙে যা‌বে।

# রক্ত দি‌লে বা নি‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে? 
- না, ভ‌াঙ্গ‌বে না।

৩০শাবান ১৪৪৪‌হিজরী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url