শুরু থেকে শুরু: FCPS Part-1 Medicine
যারা একদম নতুন ডেভিডসন পড়া শুরু করেছেন / করবেন, তারা কোন Chapter দিয়ে শুরু করবেন??
প্রথমে কঠিন একটা Chapter দিয়ে শুরু করলে আগ্রহ কমে যাবে! সোজা কোন chapter দিয়ে শুরু করুন!
কি দিয়ে করা যেতে পারে?
GIT
এই Chapter এ Physiology আলাদা করে পড়তে হয় না!
তার পর Hepatology পড়বেন!
টাইম একেক জনের এক রকম লাগতে পারে! শুরুতে একবার বুঝে রিডিং দেবার ট্রাই করবেন! আর ইম্পর্ট্যান্ট টপিক / লাইন সিনিয়র অথবা যারা পাশ করেছে তাদের থেকে দাগিয়ে নিতে পারেন! একটা রুটিন করে রাখতে পারেন! কাজে দিবে
নিচের গুলা যে কোন Chapter পড়ার ক্ষেত্রে ই কাজে লাগবে ঃ
Davidson এর Antomy, physiology , patho-physilology, C/F, Investigation, Box, figures এই গুলা অনেক ইম্পর্ট্যান্ট ! Treatment / Management দেখবেন!
যে জিনিস গুলা খুজে খুজে পড়বেন!
Gold standard, Most specific, 1st line investigation /treatment, most dangerous sign, most dangerous complication, most common ( tumour/ site / presentation / clinical feature / cause of Death / adverse effect of drug etc)
তার পর Respiratory system শুরু করা যেতে পারে! এই অধ্যায় পড়ার আগে Physiology যে কোন ভালো বই থেকে পড়ে নিবেন !
কি বই ফলো করবেন Physiology এর জন্য?
- Ganong/ BRS physiology / Vision / Genesis / যার যেটা ভালো লাগে!
কেউ চাইলে Najeeb Sir / Osmosis / অন্য কোন লেকচার ও দেখতে পারেন!
Concept ক্লিয়ার করাটাই হলো মেইন!
কি কি চ্যাপ্টার Physiology দেখতেই হবে??
Respiratory, Neurology, Cardiology, Endocrine, Renal + Acid-base
কেউ যদি Davidson টা পড়ে Step up to MRCP - khaled el Maghraby টা রিডিং দিতে পারেন তাহলে সেই কনফিডেন্স ডেভেলপ করবে! অনেকে MRCP এর প্রিপারেশান ও নিচ্ছেন, Pass medicine or pastest পড়ছেন! উনারা ও এগিয়ে থাকবেন!
তার পর Gradually আপনি বড় Chapter ধরতে পারেন! লাইক, Neurology , Endo, Cardio, Renal acid base........
বেটার হবে যে কোন একটা বড় টপিক পড়ে এর পর বড় টপিক না রেখে, ছোট টপিক রাখবেন! তা হলে আগ্রহ কমবে না!
আর একটা জিনিস সব সময় ই মনে হবে -যে কিছু মনে নাই, হতাশা কাজ করবে! হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে লেগে থাকতে হবে! নামাজ-কালাম / যার যার ধর্মীয় রীতি ঠিক রাখবেন!
বার বার রিভাইসের কোন বিকল্প নাই, তাই যে কোন টপিক শেষ করে একটা রেপিড রিভাইস এর পাশাপাশি অন্য টপিক পড়ার টাইমের এক দিন, আগের টপিক রিভাইসের জন্য রাখলে অনেক বেশি উপকার হবে! Genetics, Biostatistics, Immunology, Infectious disease , Oncology এই গুলা বাইরের বইয়ের হেল্প নিতে হয়!
Last but not the least
জীবনের জন্য Degree, Degree এর জন্য জীবন নয়! তাই সব কিছু ব্যালেন্স রেখে ই আল্লাহর উপর ভরসা করে লেগে থাকুন! আল্লাহ চাইলে সফলতা আসবেই!
© Md Saiful Islam Sajem