Adaptive Control System

Adaptive control system
---------------------------------------
মানব শরীরে অসংখ্য control system রয়েছে, যেগুলোকে মোটামুটিভাবে তিনটি ভাগে বিভক্ত করা যায় । যেমন- Negative feedback control system, Positive feedback control system, Adaptive control system।
আজকে আমরা adaptive control system নিয়ে আলোচনা করব। আমাদের nervous system এ অনেক interconnected control mechanism রয়েছে।সাধারণত দেখা যায়, শরীরের peripheral part থেকে nerve signal ব্রেইনে যায় এবং সেখান থেকে আবার peripheral part এ প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে ফিরে আসে। কিন্তু Adaptive control system এরকম simple way তে কাজ করে না। এটা একটা complex control system।
আমাদের শরীরে কিছু movement এত দ্রুত হয়ে থাকে যে nerve signal periphery থেকে brain এবং brain থেকে আবার periphery তে ফিরে আসার enough time থাকে না। এই সীমাবদ্ধতা দূর করতে আমাদের brain এক ধরনের নীতি অনুসরণ করে প্রয়োজনীয় muscle contraction ঘটিয়ে থাকে যাকে বলে 'feed-forward control'। এটা কিভাবে কাজ করে?-
  ঐ দ্রুত movement গুলোর জন্য কিছু signal তৈরি করা থাকে। ঐ movement ঘটার সময় ঐ তৈরি করা signal এর মাধ্যমে দ্রুত required movement সম্পন্ন হয়। একবার movement complete হওয়ার পর movement এর result brain এ পৌঁছে যায় এবং brain সেটা analysis করে দেখে movement ঠিক হলো নাকি হলো না। যদি ঠিক হয় তবে ঐ তৈরি করা signal দিয়েই ঐ movement সবসময় হবে। আর ঠিক না হলে brain প্রয়োজন মতো signal টাকে correct করে দিবে। Correct করা signal পরবর্তীতে ঐ movement এর জন্যে কাজ করবে। প্রতিবার কাজ করার পর brain analysis করে দেখে এবং correction করার প্রয়োজন হলে একই ভাবে correct করে। এই complex system টাকেই Adaptive control system বলে।
Example: ছোট বেলায় প্রথম হাঁটা শিখার সময় শিশুর step গুলো ঠিক মতো হয়না। প্রতিবার একটা wrong step নেওয়ার পর brain হাঁটার signal correct করে যতক্ষণ পর্যন্ত না step গুলো ঠিক মতো হয়। এভাবে Adaptive control system শিশুকে সঠিক ভাবে হাঁটতে সাহায্য করে। এভাবে প্রয়োজন মতো signal কে adapt করে বলে একে Adaptive Control System বলে।
যেহেতু adaptive control system একবার movement complete করার পর brain কে জানায় এবং signal correct করে আবার movement complete করে সেহেতু একে delayed negative feedback বলা যায়।
-Mirza Md. Fahim Shahriyar
CoxMC-13
বিঃদ্রঃ - এখন অবশ্য সে CMMC তে, ২য় বর্ষে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url