হারিয়ে যাওয়া সুন্নাত-১

❝আপনি জানেন কি? মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া সুন্নাতের খেলাপ৷❞
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ আবূ কাতাদাহ সালামী (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাক‘আত সালাত আদায় করে নেয়।
[বুখারীঃ ৪৪৪, মুসলিমঃ ১৫৩৯, ৭১৪]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনে মধ্যে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে সেখানে বসে পড়লাম। এ দেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ সবার আগে দু' রাকাআত সলাত আদায় করতে তোমার কী অসুবিধা ছিল? আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি দেখলাম আপনি বসে আছেন এবং আরো অনেক লোক বসে আছে, তিনি বললেনঃ তোমরা কেউ কোন সময় মসজিদে প্রবেশ করলে দু' রাকাআত সলাত আদায় না করে বসে। 
[মুসলিমঃ ১৫৪০, ৭১৪]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক জুমু‘আহর দিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবাহ দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল, না; তিনি বললেনঃ উঠ, দু’ রাক‘আত সালাত আদায় কর।
[বুখারীঃ ৯৩১, মুসলিমঃ ১৯০৩, ৮৭৫]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘কিয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে কিন্তু তাতে দু’রাকাত সালাত পড়বেনা’’।
[সহীহ ইবনে খুজায়মা, সিলসিলা সাহীহাঃ ৬৪৯]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
মসজিদে প্রবেশ করে, বসার পূর্বে সুন্নাতে মুআক্কাদাহ সালাত পড়লে এই সালাত আর পড়তে হয় না। কারণ, তখন এই সুন্নাতই ওর স্থলাভিষিক্ত ও যথেষ্ট হয়। 
[মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ্‌ ১৫/৬৭, লিকাউবাবিল মাফতূহ্‌, ইবনে উসাইমীন ৫৩/৬৯]
❝পোস্ট ক্রিয়েটর❞ Samsul Bin Nurul Amin 
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url