এলিভেটর এর ভেতর কেন আয়না দেওয়া হয়?
না, পশ পশ ছবি তোলা কিংবা মেকাপের জন্য নয়, এলিভেটর এ আয়না দেওয়ার কিছু প্র্যাক্টিকাল কারণ আছে। তবে এই ফাকে জানিয়ে রাখি, জাপানে সর্বপ্রথম এলিভেটর এ আয়না ব্যবহারের প্রচলন শুরু হয়।
প্রথমত যে কারনে আয়না ব্যবহারের চল শুরু হয়, সেটা হল হুইল চেয়ার সেফটি। এলিভেটর একজন হুইলচেয়ার ব্যবহারকারীকে একটা ভাল এ্যাডভানটেজ দেয়। কিন্তু আকারের জন্য, এলিভেটরের ভেতর হুইলচেয়ার টার্ন করাটা একটু ঝামেলার।
ভেতরে আয়না থাকার কারণে, একজন হুইলচেয়ার ব্যবহারকারী সহজেই এলিভেটর এর প্রত্যেকটি কোণা দেখতে পারেন, যা তাকে নিরাপদে এলিভেটর এর ভেতর ঢুকতে এবং বের হতে সাহায্য করে।
এছাড়া পাবলিক সেফটির সাথেও এই আয়না জড়িত। কারণ কারো দিকে না তাকিয়েই শুধুমাত্র এই আয়না ব্যবহার করে কোন সন্দেহজনক ব্যক্তিকে পর্যবেক্ষণ করা যায়।
দ্বিতীয়ত, যারা বদ্ধ ঘর ভীতি বা ক্ল্যাস্ট্রোফোবিয়াতে আক্রান্ত, তাদের জন্য এই আয়না জাদুর মত কাজ করে। লিফটের ভেতর যথেষ্ট স্পেস আছে, এমন একটি ইল্যুশন তৈরি করে আয়না। ফলে ক্ল্যাস্ট্রোফোবিয়া সহজে পেয়ে বসে না।
একটা খুচরো কারণ আছে, সেটা হল আমরা যাতে এলিভেটর এর ভেতর বোর না হয়ে যাই। এলিভেটর এর ভেতরের আয়না আমাদের সহজে ডিসট্র্যাক্ট করে দেয়।
ঋভু, লেখক, বিজ্ঞানপ্রিয়