হাদিস-৩
‘মুসা বললেন—ও রব, আমাকে এমন জিনিস শিক্ষা দিন, যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করবো, আপনাকে ডাকবো। আল্লাহ বললেন—মুসা, তুমি “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলো। মুসা বললেন—আপনার সব বান্দাই তো এটি বলে। তিনি বললেন—মুসা, আমি ছাড়া সাত আসমানে যা আছে, আর সাথে সাত জমিন এক পাল্লায় রাখা হয়, অপরদিকে আরেক পাল্লায় যদি শুধু “লা-ইলাহা ইল্লাল্লাহ” থাকে, তাহলে “লা-ইলাহা ইল্লাল্লাহ”র পাল্লাই বেশি ভারী হবে।’
__
[ আল-হাকিম ফিল মুসতাদরাক : ১/৫২৮; ইমাম ইবনু হাজার সনদ সহিহ বলেছেন; ফাতহুল বারি : ১১/২০৮ ]