হায়রে উম্মত!!!

আল-জাজি.রার কার্টুনিস্ট মাহমুদ আব্বাসের বিবেক জাগানিয়া অঙ্কন!
আল-জাজিরার কার্টুনিস্ট মাহমুদ আব্বাসের বিবেক জাগানিয়া অঙ্কন!

প্রেক্ষাপট : গতকাল ইসরাইলি এক সেনা প্রকাশ্য জনসম্মুখে ঠান্ডা মাথায় একদম কাছ থেকে গুলি করে শহীদ করে এক ফিলিস্তিনি তরুণকে।

জোরপূর্বক গাড়িতে ওঠানো চেষ্টা, বাধা দেয়ায় ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। শুক্রবার (২ ডিসেম্বর, ২০২২) দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে ঘটে মর্মান্তিক এ ঘটনা। খবর মিডল ইস্ট আইয়ের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, জোরপূর্বক এক ব্যক্তিকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক পুলিশ সদস্য। এতে ক্রমাগত বাঁধা দিচ্ছিলেন ওই যুবক। তবে কোনো অস্ত্র ছিল না তার হাতে। হাতাহাতির এক পর্যায়ে শর্টগান বের করতে দেখা যায় ওই কর্মকর্তাকে। সেসময় মাটিতে শুয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি তার। তাকে পরপর চারটি গুলি করেন ওই পুলিশ সদস্য। কিছুক্ষণ পরই নিস্তেজ হয়ে পড়েন হতভাগ্য ওই যুবক।

এরই মধ্যে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হলেন ২২ বছর বয়সী ওমর মেফলে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে।

চলতি বছর কথিত অভিযানের নামে দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। যাদের মধ্যে অন্তত ৩০ জন শিশু। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের কে হেফাজত করুন, আমিন....

পুরো ঘটনার কয়েকটি ভিডিও এবং তার মায়ের কান্না হৃদয় বিদারক দৃশ্যগুলো ঘুরছে আরব দুনিয়ায়। কিন্তু পুরো বিশ্ব এখন ব্যস্ত অন্য নেশায়...)

হায়রে উম্মত! হায়রে আরব!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url