ইবলিইশ্যা বুদ্ধি 😁
পোলাপান আমাকে শেখায়ঃ
- আগে ফিলফিল(মরিচ) খাবা। বিসমিল্লাহ বলবানা বুচ্ছো?অনেক ফিলফিল খাবা,এরপর যখন অনেক ঝাল লাগবে,আর পারতেসোনা তখন বিসমিল্লাহ বলে পানি বা জুস খাবা।
- তো এমন করলে কী ফায়দা?
- বুঝো নাই? বিসমিল্লাহ না বলে ফিলফিল খাবা,ইবলিশও সাথে খাবে।পরে তুমি বিসমিল্লাহ বলে পানি না হয় জুস খাবা। কিন্তু সেটা আর ইবলিশ খাইতে পারবে না। কারণ যে বিসমিল্লাহ বলসো! আর এরকম করে ইবলিশকে শাস্তি দিতে হয়!
- তুই করস এমন?
- আমি তো তরকারিতে মরিচ দেখলেই এমন করি,আর ঝাল চিপ্স খাওয়ার সময়েও!ঐদিন ফুলান কী করসে জানো? ও ফজরে ঘুম থেকে উঠে নাই,সেদিন অনেকগুলা ঝাল চিপ্স খাইসে বিসমিল্লাহ না বলে। পরে জুস খাইসে বিসমিল্লাহ বলে!
- মানে ঘুম থেকে ইবলিশে উঠতে দেয়নাই তাই?
- হ্যা! মানে ও তাতারি ঘুমাইসে তাও উঠেনাই।
- মানে পাস কই এসব ইবলিইশ্যা বুদ্ধি!!
এই বয়সে রঙ পেন্সিলের বক্স হাতে নিয়ে ভাবতাম এই সাদা রঙ পেন্সিল কোন কাজে দিলো? আম্মার লাত্থি উস্টা খাওয়ার পর কয়েক ঘন্টা যাবত ভাবতাম আমি মাইরটা কোন কারণে খাইলাম? আর ভাবতাম দুই মাথায় শুই ওয়ালা কম্পাস কোন কাজের? আর কুবুদ্ধি বলতে ঐটুকুই জানতাম,ম্যাডামের রাগ উঠলে ব্যাগ থেকে কিভাবে স্কেল উধাও করা যায়! আর এরা কিনা মরিচ দিয়া শয়তানকে সায়েস্তা করে !!!
#collected